অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে পোস্ট অফিস কর্মীদের আন্দোলন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: কর্মীদের বিভিন্ন পেশাগত সমস্যার সমাধানের দাবিতে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করলেন এমপ্লয়িজ ইউনিয়ন ও All India Gramin Dak Sevak Union-এর বালুরঘাট সার্কেলের সদস্যরা।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলার Balurghat Head Post Office-এর সামনে অফিস সময় শেষ হওয়ার পর শতাধিক কর্মচারী বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভ চলাকালীন কর্মচারী ইউনিয়নের বিভাগীয় জেলা নেতৃত্ব সজল গুহ রায় জানান, পোস্ট অফিসের কর্মীদের উপর আরোপিত অবাস্তব ও অবৈজ্ঞানিক লক্ষ্যমাত্রা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, আরএমএস কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে এবং এনএসএইচ, আইসিএইচ ও ওপিএইচ কর্মীদের উপর যে অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে, তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক।
এছাড়াও গ্রামীণ ডাকঘরগুলিতে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে, তার ফলে কর্মক্ষেত্রের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং কর্মীদের মানসিক চাপ বাড়ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, দ্রুত এই সমস্যাগুলির সমাধান না হলে আগামী দিনে রাজ্যজুড়ে ডাক বিভাগের কর্মীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *