খড়্গপুর শহরে বিজেপির শক্তি প্রদর্শন, হাজার কর্মীর মোটরসাইকেল মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে প্রাক্তন সাংসদ Dilip Ghosh-এর নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিলের আয়োজন করা হয়।
এদিন খড়্গপুর শহরের Ras Maidan এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। শেষ পর্যন্ত মিছিলটি গিয়ে শেষ হয় Inda College-এর সামনে।
বিজেপি সূত্রে জানা যায়, পরিবর্তন সংকল্প যাত্রাকে সফল করার লক্ষ্যে এই মোটরসাইকেল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে প্রায় হাজার খানেক দলীয় কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *