ঢাকঢোল আর মিছিলে কুশমণ্ডিতে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: এসআইআর ইস্যুতে রাজ্যে যখন ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী Mamata Banerjee, ঠিক সেই সময় রাজ্যে পরিবর্তনের দাবিতে Bharatiya Janata Party-র উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে পরিবর্তন যাত্রা। সেই কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি বিধানসভা কেন্দ্র থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা।
এদিন দুপুর দু’টো নাগাদ পরিবর্তন যাত্রার রথ কুশমণ্ডিতে পৌঁছানোর কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা দেরিতে বিকেল পাঁচটা নাগাদ তা সেখানে এসে পৌঁছায়। পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ Khagen Murmu, রায়গঞ্জের সাংসদ Kartick Chandra Pal এবং মালদা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা Shankar Chakraborty। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবর্তন যাত্রার দায়িত্বে থাকা Nilanjan Roy সহ জেলা নেতৃত্বরা।
কুশমণ্ডিতে ঐতিহ্যবাহী মুখা নাচ-এর মাধ্যমে পরিবর্তন যাত্রাকে স্বাগত জানানো হয়। সেখানে একটি স্বাগত সভারও আয়োজন করা হয়।
পরিবর্তন যাত্রাকে ঘিরে সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রচার সামগ্রী হাতে নিয়ে সভাস্থল ও রাস্তায় ভিড় করেন দলীয় কর্মী-সমর্থকেরা। ঢাকঢোল বাজিয়ে উৎসবের আবহে পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানান তারা।
পরে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে রথটিকে কুশমণ্ডির সভাস্থলে নিয়ে যাওয়া হয়। কুশমণ্ডির সভা শেষে পরিবর্তন যাত্রার রথ বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *