পূজা, হোমযজ্ঞ ও ভাগবত পাঠে মুখর পণ্ডিতপুর, পালিত হল সাঁই মন্দিরের বর্ষপূর্তি।

বীরভূম–দুবরাজপুর, নিজস্ব সংবাদদাতা: বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বর্ধিষ্ণু গ্রাম পণ্ডিতপুরে Sai Baba of Shirdi-র নামে প্রতিষ্ঠিত শ্রী শ্রী জগৎগুরু সাঁই বাবার নবনির্মিত মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১লা মার্চ সকালে গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে স্থানীয় চক্রবর্তী পুকুর থেকে ঘট আনয়নের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গ্রামবাসী ও ভক্তদের উপস্থিতিতে এয়োতি ও কুমারী মেয়েরা ঘট বহন করে মন্দিরে এনে স্থাপন করেন। ঘট আনয়নকে কেন্দ্র করে মহিলা ঢাকীদের ঢাকের বাদ্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
এরপর মন্দির প্রাঙ্গণে শুরু হয় বিশেষ পূজা-পাঠ, হোম যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। দিনভর ভক্তদের জন্য ভক্তসেবারও আয়োজন করা হয়।
সন্ধ্যায় Sai Baba of Shirdi-র জীবন আলেখ্য নিয়ে আলোচনা সভা ও মধুময় ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পণ্ডিতপুর সাহা পাড়ায় গুরু-শিষ্য ও ভক্তদের এক মহামিলনের পরিবেশ সৃষ্টি হয়।
এদিন সাঁই সেবক রাজু সাহা জানান, সাঁই বাবার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূজা, হোম যজ্ঞ ও ভক্তসেবার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠান আরও বৃহৎ আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *