বালুরঘাট পুলিশ লাইনে রক্তদান শিবির, অংশ নিলেন বহু স্বেচ্ছাসেবী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: জেলায় রক্তের ঘাটতি মেটাতে মানবিক উদ্যোগ নিল জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার বালুরঘাট পুলিশ লাইনে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং South Dinajpur Voluntary Blood Donors Forum-এর সহযোগিতায় আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির।
এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার Chinmoy Mittal। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার Kartik Chandra Mondal, জেলা ট্রাফিক পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশকর্মী ও আধিকারিকরা।
শিবিরে উপস্থিত ছিলেন Sushanta Kundu, বালুরঘাট ব্লাড সেন্টারের চিকিৎসক Debabrata De এবং বালুরঘাট পুরসভার কাউন্সিলর Kanak Das।
এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে দু’জন মহিলা সহ মোট ২০ জন রক্তদান করেন। তাঁদের মধ্যে আট জন প্রথমবারের মতো রক্তদান করে এই মানবিক উদ্যোগে সামিল হন।
জেলায় চলতি সময়ে রক্তের চাহিদা বাড়তে থাকায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শিবির সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রতি সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।
পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির জেলার রক্ত সংকট মোকাবিলায় এক ইতিবাচক বার্তা বহন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *