ভোটাধিকার ফেরত চাই—মালদা জেলা প্রশাসনিক ভবনে আবেদন ডিলিটেড ভোটারদের।

মালদা, সংবাদদাতা:—-  এস.আই.আর পর্বের ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগে শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনে ভিড় জমালেন বহু ডিলিটেড ভোটার। লাইনে দাঁড়িয়ে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছে ফর্ম জমা দেন তারা।
ফর্ম জমা করতে আসা মানুষজনের বক্তব্য, তাদের মধ্যে কেউ ২০ বছর, কেউ ৩০ বছর বা তারও বেশি সময় ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। কিন্তু এবারের ভোটার তালিকায় হঠাৎ করেই তাদের নাম মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কেন এমন হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণও তারা জানতে পারেননি।
এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সঙ্গে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে এসে পুনরায় নাম তোলার আবেদন জানাচ্ছেন সাধারণ মানুষ।
ভোটারদের একটাই দাবি—যত দ্রুত সম্ভব পুনরায় ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হোক, যাতে তারা গণতান্ত্রিক অধিকার অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *