ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিভার উজ্জ্বল প্রকাশ আমলাগোড়ায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: Garbeta ১ নম্বর ব্লকের Amalagora-র সুকান্ত পল্লীতে অবস্থিত Sri Ramakrishna Saradamani Shiksha Niketan-এ অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী Madan Dutta, প্রাক্তন প্রধান শিক্ষক Ranjan Sarkar, বিশিষ্ট সমাজসেবী তথা কর্মচারী Somnath Sau, Dr Raychand Mahanta, Dilip Mahanta, নৃত্যশিল্পী Soma Paria, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা Lipika Samanta এবং শিক্ষক Shantanu Samanta সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *