আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: Falakata পুরসভার উদ্যোগে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হল। শুক্রবার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে Falakata Railway Overbridge সংলগ্ন এলাকার রাস্তার ধারে গড়ে ওঠা একাধিক অবৈধ অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়া হয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্থায়ীভাবে বিভিন্ন খাবারের দোকান গড়ে উঠেছিল। দোকানে আসা ক্রেতাদের যানবাহন রাস্তার উপরেই দাঁড় করিয়ে রাখার ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সেখানে কৃষক বাজার থাকায় বাজারে যাতায়াত করতেও সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছিল।
এই সব অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে Falakata Municipality পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। অভিযানে রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী নির্মাণগুলি ভেঙে ফেলা হয়।
যানজটের অভিযোগে ফালাকাটায় রাস্তার ধারের অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা।












Leave a Reply