মালদা, নিজস্ব সংবাদদাতা: Malda জেলার Harishchandrapur I ব্লকের Rashidabad Gram Panchayat এলাকার ভেলাবাড়ি গ্রামে এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, নিখোঁজ গৃহবধূর নাম Biso Mallik (৩৪)। বাড়িতে স্বামী ও দুই নাবালক ছেলে রয়েছে। স্বামী Bikash Mallik ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। প্রায় ১৫ দিন আগে তিনি বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিকাশ মল্লিক পাশের গ্রামে কাজে গেলে তার স্ত্রী বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন ওই গৃহবধূ।
স্ত্রীকে খুঁজে না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন স্বামী বিকাশ মল্লিক। তিনি জানান, তার স্ত্রী মোবাইলে রিলস তৈরি করতেন এবং সেই সূত্রে কারও সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে সন্দেহ করছেন। সেই ব্যক্তির প্রলোভনে পড়েই তিনি অন্য কোথাও চলে গিয়ে থাকতে পারেন বলে তার ধারণা।
ঘটনার পর তিনি Harishchandrapur Police Station-এ একটি নিখোঁজ ডায়েরি করেছেন। তবে এখনও পর্যন্ত ওই গৃহবধূর কোনও হদিশ মেলেনি। দ্রুত সঠিক তদন্ত করে তার স্ত্রীকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।
রিলসের সূত্রে যোগাযোগ? মালদায় রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ।












Leave a Reply