কেশপুরে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন একাধিক কর্মী।

কেশপুর-পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- শনিবার বিজেপির পরিবর্তন রথযাত্রা কেশপুরে অনুষ্ঠিত হয়। সেই ঘটনারেস কাটতে না কাটতে বিজেপি দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার কেশপুরে
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির কেশপুর ব্লকের তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির কর্মী ও সমর্থকরা। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লকের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কারণ মানুষ বিজেপির ধাপ্পাবাজি ধরে ফেলেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের শরিক হতে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *