দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: পঞ্চম দোল উৎসবকে ঘিরে আনন্দে মেতে উঠল Balurghat Mahila Mahavidyalaya। দক্ষিণ দিনাজপুর জেলার Balurghat শহরে অবস্থিত এই মহাবিদ্যালয়ে ঐতিহ্য মেনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় পঞ্চম দোল উৎসব।
হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন নদী থেকে জল ভরে একটি শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় অংশ নেন মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রীরা।
এদিনের অনুষ্ঠান উপলক্ষে মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে International Women’s Day-ও উদযাপন করা হয় কলেজের উইমেন্স সেলের উদ্যোগে।
এছাড়াও পঞ্চম দোল উপলক্ষে নাচ, গান, আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরা উৎসবের আনন্দে সামিল হন।
নাচ-গান-আবৃত্তিতে মুখর বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়।












Leave a Reply