পরিবর্তন যাত্রা ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক চর্চা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়েছে Bharatiya Janata Party-র ‘পরিবর্তন যাত্রা’। গত শুক্রবার জেলার Kushmandi থেকে এই কর্মসূচির সূচনা হয়।
মঙ্গলবার এই পরিবর্তন যাত্রা Gangarampur থেকে শুরু হয়ে Kumarganj, Balurghat হয়ে Tapan বিধানসভা এলাকা পরিক্রমা করে।
জেলার মতো কৃষিনির্ভর ও শিল্পবিহীন অঞ্চলে বিজেপির এই পরিবর্তন যাত্রাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের মতে, কেন্দ্রে বিজেপি সরকার প্রায় বারো বছর আগে ক্ষমতায় এলেও জেলায় রেল পরিষেবা ছাড়া তেমন বড় উন্নয়নের ছাপ পড়েনি।
স্থানীয়দের একাংশের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। রান্নার গ্যাস, জ্বালানি তেল থেকে শুরু করে বিভিন্ন ওষুধের দামও আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। পাশাপাশি বেকারত্বের সমস্যাও ক্রমশ বাড়ছে বলে দাবি করছেন অনেকে।
তবে বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে এবং আগামী দিনে উন্নয়নের নতুন দিশা দেখাবে এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *