বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: International Women’s Day উপলক্ষে পদযাত্রা ও প্রতিবাদ মিছিল করল All India Trinamool Congress-এর মহিলা সংগঠন। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর Balurghat-এ জেলা তৃণমূল মহিলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘মহিলা ক্ষমতায়নে দিদিই ভরসা’ ব্যানার নিয়ে এদিন মহিলা তৃণমূল কর্মীরা পদযাত্রায় অংশ নেন। পরে সেই পদযাত্রা রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পরিণত হয়।
এদিনের পদযাত্রার নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী Snehalata Hemram। বিকেলে শুরু হওয়া এই পদযাত্রা বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
মহিলা কর্মীরা গ্যাসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত মূল্য কমানোর দাবি জানান।
‘মহিলা ক্ষমতায়নে দিদিই ভরসা’—বালুরঘাটে মহিলা তৃণমূলের মিছিল।












Leave a Reply