শিক্ষা নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে এআইডিএসও কর্মসূচি।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করল All India Democratic Students’ Organisation (এআইডিএসও)। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার Balurghat-এ জেলা শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মী-সমর্থকেরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্তরে অপরিকল্পিতভাবে সেমিস্টার পদ্ধতি চালু করেছে। এর ফলে আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তর থেকে সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে। পাশাপাশি চার বছরের ডিগ্রি কোর্সও প্রত্যাহার করার দাবি তোলেন তারা।
এছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক স্কুলে বহু শিক্ষক অবসর নেওয়ায় সেখানে শিক্ষক সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক না থাকায় পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সমস্যার মুখে পড়ছে বলেও দাবি তাদের।
এই সমস্ত দাবির সমর্থনে রাজ্যজুড়ে এআইডিএসও-র তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *