ভোটাধিকার রক্ষার দাবিতে মালদায় ওয়েলফেয়ার পার্টির বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: এস.আই.আর. প্রক্রিয়ায় উদ্ভূত সংকট নিরসন এবং বৈধ ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচন ঘোষণার প্রক্রিয়া স্থগিত রাখার দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল Welfare Party of India-এর মালদা জেলা কমিটি।
মঙ্গলবার এই দাবিকে সামনে রেখে Malda শহরের Rathbari More থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। পরে জেলা শাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন দলের নেতৃত্বরা।
মিছিল চলাকালীন উপস্থিত কর্মী ও সমর্থকেরা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, এস.আই.আর. প্রক্রিয়ার ফলে বহু বৈধ ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি Shahjahan Ali, মালদা জেলা সভাপতি Monirul Islam, জেলা সম্পাদক Rafikul Islam, জেলা সহ-সভাপতি Shariful Islam, জেলা কোষাধ্যক্ষ Azmal Hossain এবং জেলা কমিটির সদস্য Abbas Ali সহ অন্যান্য নেতা-কর্মীরা।
কর্মসূচি শেষে উপস্থিত কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি শাহজাহান আলী কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, বৈধ নাগরিকদের ভোটাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *