মালদা, নিজস্ব সংবাদদাতা: ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই ভোটাধিকার নিয়ে ক্ষোভ ছড়াল মালদা জেলায়। অভিযোগ, জেলায় এখনও প্রায় আট লক্ষেরও বেশি ভোটার ‘আন্ডার এডজুডিকেশন’ তালিকায় রয়েছেন। ফলে তাঁদের ভোটাধিকার নিশ্চিত নয় বলে দাবি আন্দোলনকারীদের।
উল্লেখ্য, উত্তরবঙ্গ সহ মালদা জেলায় আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে বিপুল সংখ্যক ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সোমবার সকাল থেকে মালদার মালদা জেলাশাসকের দপ্তর চত্বরে বিক্ষোভ দেখান কয়েকশো মানুষ।
এই আন্দোলনের নেতৃত্ব দেয় মালদা মুসলিম মাইনরিটি ফোরাম। সংগঠনের দাবি, প্রত্যেক বৈধ ভোটারের ভোটদানের অধিকার নিশ্চিত করতে হবে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা মালদা শহরে এসে জমায়েত হন। পরে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরের দিকে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। কালেক্টরেট চত্বরে ঢোকার গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা সেখানেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়।
আন্ডার ‘এডজুডিকেশন’ তালিকায় লক্ষাধিক ভোটার, জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ।












Leave a Reply