রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননার প্রতিবাদে চন্দ্রকোনা রোডে মিছিল ও বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-কে অবমাননার অভিযোগ এবং নোংরা রাজনীতির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সংগঠিত হল চন্দ্রকোনা রোড শহরে। সোমবার সন্ধ্যায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ভারত জাকাত মাঝি পরগনা মহল।
জানা গিয়েছে, গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। পরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়-এ পৌঁছে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন শিবলাল মুর্মু। তাঁর সঙ্গে সংগঠনের অন্যান্য কর্মী ও সমর্থকেরাও অংশগ্রহণ করেন।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতির মর্যাদা রক্ষার দাবি জানিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *