নিয়ম মেনে বদলির দাবিতে বিক্ষোভ এবিপিটিএ-র।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: নিয়ম-নীতি মেনে শিক্ষক বদলির দাবিতে বিক্ষোভে সামিল হল এবিপিটিএ। বামপন্থী এই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে যেসব শিক্ষক-শিক্ষিকা বাড়ি থেকে দূরবর্তী এলাকায় কর্মরত রয়েছেন, তাঁদের সিনিয়ারিটির ভিত্তিতে বাড়ির কাছাকাছি বদলি করতে হবে।
সংগঠনের অভিযোগ, বহুদিন ধরেই এই দাবি জানানো হলেও জেলায় বদলির ক্ষেত্রে নিয়ম-নীতি মানা হচ্ছে না। বরং যাঁরা দীর্ঘদিন ধরে দূরবর্তী এলাকায় কাজ করছেন, তাঁদের বদলির ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে।
এই দাবিকে সামনে রেখে এদিন বালুরঘাট-এ দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় সংসদে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। তবে ডিপিএসসি-র চেয়ারম্যান উপস্থিত না থাকায় সংগঠনের প্রতিনিধিরা পরবর্তীতে জেলা শাসকের দ্বারস্থ হন বলে জানা গিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *