মালদহ, নিজস্ব সংবাদদাতা: প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার ভোর থেকেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপাল চন্দ্র সাহা, মালদহ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তথা বিদায়ী বিধায়ক।
এদিন সকালেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুচিয়া অঞ্চলের আদমপুরে অবস্থিত মহামায়া মন্দির-এ পুজো দেন। মায়ের আরাধনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করেন নির্বাচনী প্রচার। পুজোর পরই মুচিয়ার খাসপাড়া এলাকায় নিজহাতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন তিনি।
প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোপাল চন্দ্র সাহা বলেন, আসন্ন নির্বাচন শুধুমাত্র একটি ভোট নয়, এটি “বাংলা বাঁচানোর নির্বাচন”। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের শাসনে তৃণমূলের অপশাসন ও দুর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। সেই কারণেই মানুষ পরিবর্তন চাইছেন এবং বিজেপির প্রতি সমর্থন বাড়ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এই নির্বাচন সনাতনী সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষার লড়াই হিসেবেও গুরুত্বপূর্ণ।
এদিনের প্রচারে বিজেপির একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন এবং গোটা কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।
প্রার্থী ঘোষণার পরই প্রচারে ঝাঁপ বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা।












Leave a Reply