এমএলএ হোস্টেলে জমজমাট প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠান হুমায়ুন কবির এর।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন কবির এমএলএ হোস্টেলে প্রার্থী তালিকা প্রকাশ করলেন। এদিন তাঁর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
কলকাতা-র এমএলএ হোস্টেলে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে লড়াইয়ের জন্য এই প্রার্থী তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দলীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের আস্থা নিয়েই এই প্রার্থীরা নির্বাচনী ময়দানে নামবেন।
প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *