আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভা কেন্দ্রের চা বাগানগুলিতে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ভোটের ময়দানে কেউই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ—এমনই ছবি ধরা পড়ল এদিনের প্রচারে।
বুধবার সকাল থেকেই চা বলয়ে সক্রিয় হয়ে ওঠেন দুই দলের প্রার্থীরা। বিজেপি প্রার্থী বিশাল লামা সকালে কালচিনি চা বাগানে পৌঁছে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এরপর তিনি কালচিনি ট্রলি লাইনে চা-চক্রে যোগ দেন এবং পরে ডীমা চা বাগানেও প্রচার চালান। বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে শ্রমিকদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র বরা এদিন সকালে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে প্রচারে নামেন। তিনিও বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে ভোটের আবেদন জানান এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।
চা বাগান কেন্দ্রিক এই অঞ্চলে শ্রমিকদের সমর্থনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুই দলই। ফলে সকাল থেকেই চা বাগান এলাকায় দুই প্রার্থীর সক্রিয়তা রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে।
কালচিনির চা বাগানে জোর প্রচার, মুখোমুখি তৃণমূল-বিজেপি প্রার্থী।












Leave a Reply