গঙ্গারামপুরে জেলা স্তরের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:-দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া মানচিত্রে নতুন উদ্দীপনা যোগ করল জেলা স্তরের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। District Council for School Games and Sports-এর পরিচালনায় এবং গঙ্গারামপুর হাই স্কুলের সহযোগিতায় বৃহস্পতিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
এদিন পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান Prashanta Mitra। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি Subhajit Mishra, গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ড. দীপক কুমার জানা, বিশিষ্ট শিক্ষক ড. পার্থ সরকার, রাজনারায়ণ গোস্বামী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মোট ৫১টি ইভেন্টে ৮টি ব্লক ও ৩টি পৌরসভা এলাকা থেকে মোট ২৪২ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯—এই তিনটি বয়স বিভাগের বালক ও বালিকা মিলিয়ে মোট ছয়টি গ্রুপে।
দিনভর নানা ক্রীড়া ইভেন্টে প্রতিযোগীদের উৎসাহ ও পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতা শেষে সফল অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *