গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই সংগঠনকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হল All India Trinamool Congress। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দলীয় কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে জেলার ৬টি বিধানসভার মধ্যে ৫টি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা।
বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করা, কর্মী-সমর্থকদের সক্রিয় করা এবং ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
এদিন তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান এবং দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন।
একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপরও জোর দেওয়া হয়।
এই প্রসঙ্গে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি কেন্দ্রে জয় নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।
গঙ্গারামপুরে তৃণমূলের জেলা বৈঠক, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে জয়ের ডাক।












Leave a Reply