আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আগত রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা করা হয়।
পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী বহু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি যাঁদের চোখে ছানির সমস্যা ধরা পড়ে, তাঁদের জন্য পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিন সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। শুধু জটেশ্বর নয়, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও বহু মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের এই প্রয়াসকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।
জটেশ্বরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, ভিড় উপচে পড়ল সাধারণ মানুষের।












Leave a Reply