বালুরঘাটে তৃণমূলের শক্তি বৃদ্ধি, আইএনটিটিইউসিতে যোগ দিলেন প্রায় ৫০০ জন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাটে সংগঠন আরও মজবুত করতে বড় সাফল্য পেল All India Trinamool Congress। প্রার্থী ঘোষণার পরের দিনই প্রায় ৫০০ জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগদান করলেন।
বুধবার সন্ধ্যায় আয়োজিত এই যোগদান কর্মসূচিতে বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী Arpita Ghosh-এর হাত ধরে নবাগতরা দলে সামিল হন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি নামিজুর রহমান, বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি, আইএনটিটিইউসির শহর সভাপতি মিঠুন নিয়োগী, ব্লক সভাপতি রাজীব দাস সহ অন্যান্য নেতৃত্ব।
যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অর্পিতা ঘোষ বলেন, “এর আগেও এদের সঙ্গে আলোচনা হয়েছিল। আজ তারা সরাসরি আইএনটিটিইউসিতে যোগ দিলেন। এতে সংগঠনের শক্তি আরও বৃদ্ধি পেল। আমরা চাই আইএনটিটিইউসি আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠুক।”
নবাগতদের মধ্যে বিশ্বজিৎ কর্মকার জানান, তিনি আগে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে Mamata Banerjee-র আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
এই যোগদানের ফলে বালুরঘাটে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *