পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা ও প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শোলডিহাতে তৃণমূলের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়।
এই পথসভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, অঞ্চল সভাপতি নারায়ণ মণ্ডল, তুহিন শুভ্রা গাতাই, রাজকুমার মল্লিক, অঞ্চল যুব তৃণমূলের সভাপতি বলরাম নিয়োগী সহ একাধিক নেতা ও কর্মী।
সভা থেকে বক্তারা কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহাকে বিপুল ভোটে জয়ের আহ্বান জানান। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের কাছে সরকারের কাজের বার্তা পৌঁছে দিতেই এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে এবং নির্বাচনের আগে আরও জোরদার প্রচার চালানো হবে।
কেশপুরের শোলডিহাতে তৃণমূলের পথসভা, প্রার্থীর সমর্থনে জোর প্রচার।












Leave a Reply