তপশিলী সংলাপ কর্মসূচিতে প্রচারে তৃণমূল প্রার্থী অমল কিস্কু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তপশিলী সংলাপ কর্মসূচির মাধ্যমে প্রচারে নামলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমল কিস্কু। শুক্রবার তিনি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড থেকে একটি প্রচার ট্যাবলোর যাত্রা সূচনা করেন।
জানা গিয়েছে, এই ট্যাবলো নির্বাচনের দিন পর্যন্ত হবিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরবে।
এদিনের কর্মসূচিতে তৃণমূল প্রার্থী অমল কিস্কুর পাশাপাশি উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার, ব্লক এসসি-এসটি সেলের সভাপতি মিঠুন সরকার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পিযুষ মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের কাজ তুলে ধরার পাশাপাশি ভোটের সমর্থনও চাওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *