আলুর দাম ১২০০ টাকা কুইন্টাল করার দাবিতে চন্দ্রকোনারোডে বাম সংগঠনের বিক্ষোভ মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আলুর ন্যায্য দাম নির্ধারণ এবং কৃষকদের ঋণমুক্তির দাবিতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিক্ষোভ মিছিল করল বাম সংগঠনগুলি।
আলুর দাম কুইন্টাল প্রতি ১২০০ টাকা নির্ধারণ, কৃষকদের ঋণমুক্তি সহ মোট ৯ দফা দাবি সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাম সংগঠনের ডাকে সাড়া দিয়ে সারা ভারত কৃষক সভা সহ একাধিক বামপন্থী সংগঠন এই মিছিলে অংশগ্রহণ করে।
এদিনের বিক্ষোভ মিছিল চন্দ্রকোনারোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে কয়েকশো কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব সনৎ চক্রবর্তী, নীলাঞ্জন ব্যানার্জি, শ্যাম পাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীদের দাবি, কৃষকদের ন্যায্য মূল্য না পেলে চাষাবাদ টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই অবিলম্বে সরকারের হস্তক্ষেপে আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে হবে এবং কৃষকদের ঋণের বোঝা লাঘব করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *