আলিপুরদুয়ারে ২৭টি স্পর্শকাতর বুথ চিহ্নিত, রুটমার্চে জোর পুলিশের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলায় আইন-শৃঙ্খলা জোরদার করতে তৎপর পুলিশ প্রশাসন। জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, ইতিমধ্যেই জেলায় ২৭টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আরও কোনও বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হলে তা তালিকাভুক্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সেই সংখ্যা কমানোর চেষ্টা চলছে।
এদিন জেলার বিভিন্ন থানা এলাকায় রুটমার্চে অংশ নেন পুলিশ সুপার। রুটমার্চ চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেন।
পুলিশ সুপার জানান, সকাল ও বিকেল—দু’সময়ই নিয়মিত রুটমার্চ চালানো হচ্ছে। প্রশাসনের লক্ষ্য একটাই, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা।
সব মিলিয়ে, ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর আলিপুরদুয়ার জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *