মালদা, নিজস্ব সংবাদদাতা:- ঈদের আনন্দঘন পরিবেশেও থামল না রাজনৈতিক কটাক্ষ। ইংলিশবাজারে খুশির ঈদের নামাজে অংশ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ কুন্ডু।
তিনি দাবি করেন, “আমার নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি ভয়ে ইংলিশবাজারে প্রার্থী খুঁজে পাচ্ছে না। যাঁর নাম ঘোষণা করবে, তিনিই আবার তৃণমূলে যোগ দিতে পারেন—এই আশঙ্কায় রয়েছে বিজেপি।” পাশাপাশি তিনি বিগত বিজেপি বিধায়কের কাজ নিয়েও প্রশ্ন তোলেন।
এদিন ঈদের নামাজে অংশ নিয়ে আশীষ কুন্ডু আরও বলেন, “আজ খুশির ঈদ, কিন্তু কেন্দ্রীয় সরকার এসআইআর-এর নামে মানুষের আনন্দ কেড়ে নিয়েছে।”
অন্যদিকে, তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি পাল্টা কটাক্ষ করে বলেন, “তৃণমূলের টিকিট পেয়ে ওনার মাথা ঘুরে গেছে। দলের হেভিওয়েট নেতারা এই কেন্দ্র ছেড়ে পালিয়ে গেছেন, তাই তাঁকে বলির পাঁঠা করা হয়েছে।”
সব মিলিয়ে, প্রার্থী ঘোষণার আগেই ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
ইংলিশবাজারে ঈদের মঞ্চে রাজনৈতিক তরজা, তৃণমূল-বিজেপির বাকযুদ্ধ তুঙ্গে।












Leave a Reply