ঈদের দিনে সম্প্রীতির নজির, সাফাই কর্মীদের সঙ্গে আনন্দ ভাগ করলেন বাবলু রহমান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জটেশ্বরের বিশিষ্ট সমাজসেবী বাবলু রহমান।
শনিবার তিনি এলাকার সাফাই কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এক আন্তরিক উদ্যোগ নেন। এদিন জটেশ্বর এলাকার একাধিক সাফাই কর্মীর হাতে নিজেই মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি। সমাজের গুরুত্বপূর্ণ অথচ প্রায়শই উপেক্ষিত এই কর্মীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের সঙ্গে সময় কাটান এবং ঈদের শুভেচ্ছা জানান।
তাঁর এই উদ্যোগে অত্যন্ত খুশি হন সাফাই কর্মীরাও।
শুধু তাই নয়, জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায়-কেও সংবর্ধনা জানান তিনি। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকার প্রশংসা করে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয় তাঁকে।
এই বিশেষ দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে মিলন ও ভ্রাতৃত্বের বার্তা আরও দৃঢ় হয়ে ওঠে। বাবলু রহমানের এই মানবিক উদ্যোগ শুধু ঈদের আনন্দকেই সমৃদ্ধ করেনি, বরং সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *