কেশপুরে একাধিক এলাকায় জনসংযোগ ও পথসভা, জোরকদমে প্রচার শিউলি সাহার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই কেশপুরে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। সোমবার বিকেলে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের সাতশোল, শ্যামচাঁদপুর, রলাপাট, শোলডিহা সহ একাধিক এলাকায় জনসংযোগ ও পথসভার মধ্য দিয়ে প্রচার সেরে ফেলেন তিনি।
এদিন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমর্থন চান শিউলি সাহা। পথসভাগুলিতেও উপস্থিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়, যা নিয়ে আশাবাদী তৃণমূল নেতৃত্ব।
প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, অঞ্চল সভাপতি নারায়ণ মন্ডল, জেলা পরিষদের সদস্য হাবিবা বেগম সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পম্পা ঘোষ, লক্ষী পন্ডিত, মৃণাল কান্তি ঘোষ, অবিতা মাহাতো, বিধান ঘোষ, বলরাম নিয়োগী, রাজকুমার মল্লিক, তুহিন শুভ্রা গাতাই সহ অন্যান্য দলীয় কর্মী-সমর্থকেরা।
সব মিলিয়ে নির্বাচনের আগে কেশপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে গতি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *