পুজো দিয়ে গঙ্গারামপুরে প্রচার শুরু তৃণমূল প্রার্থী গৌতম দাসের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস সোমবার তপন ব্লকের আজমাতপুর অঞ্চলে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন।
এদিন বেলা প্রায় ১২টা নাগাদ তিনি আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম প্রসাদ রায়-এর বাড়িতে পৌঁছান। এরপর তাঁর বাড়ির কালী মন্দিরে নিয়ম মেনে পুজো দেন প্রার্থী।
পুজো পর্ব শেষ করে গৌতম দাস দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে প্রচারে নামেন। মিছিলটি বজরাপুকুর, নয়াবাজার ও হাটখোলা সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। মিছিল ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
প্রচার কর্মসূচির পাশাপাশি এদিন দলীয় সংগঠনকে আরও মজবুত করতে কর্মীদের সঙ্গে বৈঠকেও অংশ নেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও চাঙা করার বিষয়ে সেখানে আলোচনা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *