বেলদায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ, নির্ভয়ে ভোটের বার্তা পুলিশ সুপারের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিন রুটমার্চ চলাকালীন তিনি পথচলতি মানুষ, স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের সঙ্গে কথা বলেন। সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভয় ছাড়াই ভোট দিন, আমরা সবসময় আপনাদের পাশে আছি।”
শুধু নির্বাচন সংক্রান্ত সচেতনতাই নয়, এদিন ট্রাফিক নিয়ম নিয়েও মানুষকে সতর্ক করেন পুলিশ সুপার। বিশেষ করে হেলমেটবিহীন বাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরে চলাচলের পরামর্শ দেন তিনি।
পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এলাকায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেন এবং যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার কথা বলেন।
এই রুটমার্চ ঘিরে এলাকায় নিরাপত্তা নিয়ে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *