বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
“সারনা ধর্ম কোড দাও, আদিবাসীদের ভোট নাও”—এই স্লোগানকে সামনে রেখে বালুরঘাটে মিছিল করল আদিবাসী সেঙ্গেল অভিযান। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী সম্প্রদায়ের মানুষ জেলা সদর বালুরঘাট শহরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কয়েকশো আন্দোলনকারী বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাঁদের দাবি-দাওয়া তুলে ধরেন।
আন্দোলনকারীদের দাবি, আদিবাসীদের স্বতন্ত্র ধর্ম হিসেবে সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে এবং সরকারি ভাবে ‘সারনা ধর্ম কোড’ চালু করতে হবে। পাশাপাশি “মারাং বুরু বাঁচাও” স্লোগানও তোলেন তাঁরা।
এছাড়াও বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে জৈন ধর্মের প্রসারের উদ্যোগ আদিবাসীদের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। সেই উদ্যোগ অবিলম্বে বন্ধ করার দাবিও জানানো হয়।
এদিন আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি জানান, এই সমস্ত দাবিকে সামনে রেখে জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।
“সারনা ধর্ম কোড দাও” দাবিতে বালুরঘাটে আদিবাসী সেঙ্গেল অভিযানের মিছিল।












Leave a Reply