মালদা, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে চাষের জমি থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেমকেন্দুয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে এলাকার বাসিন্দারা চাষের জমি দেখতে গিয়ে জলের মধ্যে কিছু পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখেন এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য লতিকা সিংহ-কে। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করেন।
পরে খবর দেওয়া হয় হবিবপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
হবিবপুরে চাষের জমি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার।












Leave a Reply