উড়িষ্যায় বাঙালি শ্রমিকের রহস্যমৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- উড়িষ্যায় ফের এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আনিকুল শেখ। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের তরফে পিটিয়ে খুনের গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজের সূত্রে উড়িষ্যা-এ থাকাকালীন কিছু ব্যক্তির সঙ্গে তাঁর বিবাদ হয়। এরপর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য উড়িষ্যা।
তবে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
মৃত শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর এলাকায় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *