কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, খুঁটি পুজো সারলেন অসীম মাজি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলায় জোরকদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৭ মার্চ, শুক্রবার পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসীম মাজি-র সমর্থনে কোলাঘাটের কেটিপিপি (KTPP) ময়দানে জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই জনসভাকে সামনে রেখে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন প্রার্থী অসীম মাজি সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী।
উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ সিং, জেলা পরিষদ সদস্য তুলুন মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব।
জনসভাকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সভায় ব্যাপক জনসমাগমের লক্ষ্য রাখা হয়েছে এবং প্রস্তুতিও সেইমতো জোরকদমে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *