গঙ্গারামপুরে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন গঙ্গারামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়।
এদিন গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমর্থন কামনা করেন।
প্রচারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে যেভাবে কাজ করছেন, সেই ধারা বজায় রেখে গঙ্গারামপুরের উন্নয়নের স্বার্থে তাঁকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক।
এছাড়াও বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন যে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও গঙ্গারামপুরের যথাযথ উন্নয়ন হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে এলাকার চিকিৎসা পরিষেবার মান উন্নত করার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে জোর দেবেন।
এদিন গঙ্গারামপুর শহর মণ্ডলের কাদিঘাট সংলগ্ন এলাকায় গৃহ নির্মাণ সংক্রান্ত প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রচারে কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এখন দেখার বিষয়, নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি কতটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *