দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – জন্মদিন মানেই কেক-কাটা আর আনন্দ-উৎসব—এই প্রচলিত ধারণাকে ভেঙে মানবিকতার এক উজ্জ্বল নজির স্থাপন করলেন বালুরঘাটের ছিন্নমস্তাপল্লীর দুই ভাই কৃষ্ণেন্দু দাস ও সৌমেন্দু দাস।
তাদের জন্মদিন উপলক্ষে সমাজসেবামূলক এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যার পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের বাবা নিরঞ্জন দাস এবং মা রুবি শীল।
এই উপলক্ষে শহরের একটি আবাসিক হোমের শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। পাশাপাশি দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও ভবঘুরে মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়।
শুধু খাবার বিতরণেই সীমাবদ্ধ থাকেননি তারা। উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় উপহার সামগ্রী। বিশেষ করে প্রত্যেককে একটি করে ছাতা দেওয়া হয়, যা দৈনন্দিন জীবনে তাদের কাজে লাগবে।
এই উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। গোটা আয়োজন ঘিরে এলাকায় প্রশংসার ঢেউ উঠেছে।
এই ব্যতিক্রমী উদযাপন আবারও মনে করিয়ে দেয়—আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। কৃষ্ণেন্দু ও সৌমেন্দুর এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে রইল।
জন্মদিনে মানবিক উদ্যোগ, বালুরঘাটের দুই ভাইয়ের অনন্য উদযাপন।












Leave a Reply