তপনে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপন বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামণি বিহা। সোমবার সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ডাঙ্গা অঞ্চলের জঙ্গলপুর, চালনা সহ একাধিক বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন তিনি।
প্রচারের পাশাপাশি পথচলতি মানুষের সঙ্গেও কথা বলেন প্রার্থী এবং তাঁদের সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, চিন্তামণি বিহা এর আগে দু’বার তপন ব্লক থেকে জয়ী হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক মহলের মতে, এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা থাকায় দল এবার তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে।
একসময় তপন ব্লক আরএসপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানে সেখানে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এখন দেখার বিষয়, এবারের নির্বাচনে তৃণমূলের এই প্রার্থী কতটা সাফল্য অর্জন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *