বালুরঘাটে বিজেপি প্রার্থীর প্রচার, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার”।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বালুরঘাটে জোরকদমে প্রচার চালালেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। সোমবার ২৩ মার্চ বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগে নামেন তিনি।
এদিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রার্থী। তাঁর স্পষ্ট বার্তা, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, আগামী ২৩ এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে সমর্থন করতে।
প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং নিজেদের সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরেন।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটে রাজনৈতিক প্রচার ক্রমশ তীব্র হয়ে উঠছে, আর সেই আবহেই নিজেদের শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *