ভয়মুক্ত ভোটের বার্তা, বালুরঘাটে পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভয়মুক্ত ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিল প্রশাসন। রবিবার দুপুরে বালুরঘাট থানায় সাংবাদিক সম্মেলন করে জেলার পুলিশি প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।
তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চালানো হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়।
পুলিশ সুপার স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও রকম খামতি রাখা হবে না। ভোট যাতে সম্পূর্ণ ভয়মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
সব মিলিয়ে প্রশাসনের বার্তা—সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, আর সেই লক্ষ্যেই কাজ করছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *