পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হতে চলা এই সভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
পরিদর্শনের সময় নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খতিয়ে দেখা হয়। সভার দিন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের তরফে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
এই জনসভা ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। ওইদিন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
গড়বেতায় ৩১ মার্চ মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার।












Leave a Reply