পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রচারের মাঝেই গড়বেতায় বাসন্তী পুজোর আবহে অংশ নিলেন তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা। বুধবার সপ্তমীর দিনে গড়বেতা ১ নম্বর ব্লকের ধাদিকা এলাকায় বাসন্তী পুজোর মণ্ডপ উদ্বোধন করেন তিনি।
এদিন ভোট প্রচারে বেরিয়ে স্থানীয় বাসন্তী পুজোর মণ্ডপে পৌঁছে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উত্তরা সিংহ হাজরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কাপরী সহ অন্যান্য নেতা-কর্মীরা।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর কয়েকদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সব মিলিয়ে বাসন্তী পুজোকে কেন্দ্র করে ধাদিকা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে, আর সেই আবহের মধ্যেই জোরদার হচ্ছে নির্বাচনী প্রচারও।
ধাদিকায় বাসন্তী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা।












Leave a Reply