পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রামনবমীর সকালে খড়গপুর শহরে চা চক্রে যোগ দিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন শহরের ১৩ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি।
চা চক্রে যোগ দিয়ে তিনি নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল প্রসঙ্গে তিনি বলেন, যেখানে প্রয়োজন মনে হবে সেখানে পরিবর্তন হওয়া উচিত। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজ্যে দীর্ঘদিন ধরে ভুয়ো ভোটার এবং নির্বাচনী অনিয়ম চলছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভিন্ন মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। জ্বালানি সংকট, প্রশাসনিক ভূমিকা এবং আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
এছাড়াও বাসন্তী ঘটনার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ।
রামনবমী উপলক্ষে তিনি বলেন, এই উৎসব হিন্দু সমাজের আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতীক, এবং প্রতি বছরই এর মাধ্যমে মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়।
চা চক্র শেষে নিমপুরা বাজার এলাকায় পায়ে হেঁটে প্রচারও সারেন তিনি। বাজারে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও মতামত শোনেন।
সব মিলিয়ে নির্বাচনের আগে খড়গপুরে রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়াল এই কর্মসূচি।
খড়গপুরে চা চক্রে দিলীপ ঘোষ, নির্বাচন ও রামনবমী নিয়ে একাধিক ইস্যুতে সরব।












Leave a Reply