শুভ্র জ্যোতি ঘোষ, পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলার গোতান অঞ্চলে গোতান গড়বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান চলে, তাঁর মধ্যে রক্তদান উৎসব হলো জনপ্রিয়।
এই রক্তদান এর মাধ্যমে সমাজের সবাইকে বার্তা দেওয়া হয় যে, আসুন সবাইমিলে সুস্থ সমাজ গড়ে তুলি এবং সবাই রক্তদান করুন।
এই রক্তদান এর সহযোগিতায় ছিলেন – “আমরা কাজ করি আনন্দে”।
এই সুন্দরময় অনুষ্ঠানে , ৩৪ জন রক্তদাতা রক্তদান করেছেন, তাঁদের মধ্যে ছিলেন ২৪ জন পুরুষ এবং ১০ জন মহিলা। রক্তদান হলো- জীবন দান। আপনার দেওয়া এক ইউনিট রক্তে বাঁচবে তিনটি প্রাণ।
গ্রীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলো রক্তশূন্য অবস্থায় আছে।। সেই সংকট থেকে কিছুটা হলেও ভালো কাজ করা হয়েছে এই রক্তদান শিবিরের মাধ্যমে। রক্তদাতাদের সার্টিফিকেট ও প্রদান করা হয়।
“রক্তদান হলো জীবন দান”—মানবিক উদ্যোগ।












Leave a Reply