পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে চন্দ্রকোনারোড শহরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বাইক র্যালি ও রথযাত্রা, যা ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সাধারণ মানুষের মধ্যে।
শুক্রবার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে এই বাইক র্যালির আয়োজন করা হয়। শহরের ফুটবল ময়দান থেকে শুরু হয়ে র্যালিটি গড়বেতার উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক হাজার বাইক আরোহীর অংশগ্রহণে র্যালি এক বিশাল আকার ধারণ করে।
এদিন সন্ধ্যায় আয়োজিত হয় রথযাত্রা। শহরের স্টেশনপাড়া হনুমান মন্দির থেকে রথ বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে ডাবচা এলাকার দিকে অগ্রসর হয়। এই রথযাত্রায় দূরদূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত ও সাধারণ মানুষ অংশ নেন।
উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান মাহাতো এবং তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো।
সমগ্র অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। শহরের বিভিন্ন প্রান্তে টহল দিতে দেখা যায় পুলিশকর্মীদের।
সব মিলিয়ে ধর্মীয় আবহ, শোভাযাত্রা ও জনসমাগমে মুখর হয়ে ওঠে চন্দ্রকোনারোড শহর।
রামনবমীতে চন্দ্রকোনারোডে ঐতিহাসিক বাইক র্যালি ও রথযাত্রা।












Leave a Reply