চন্দ্রকোনারোডে রেনেসাঁস স্পোটিং ক্লাবের উদ্যোগে বাসন্তী পূজা, অন্নভোগে জনসমাগম।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: চন্দ্রকোনারোডে রেনেসাঁস স্পোটিং ক্লাবের উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো বাসন্তী পূজা। গড়বেতা তিন নম্বর ব্লকের এই পূজোকে ঘিরে কয়েকদিন ধরে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ।
পুজোর দিনগুলিতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দশমীর দিন, অর্থাৎ শনিবার, বসে আঁকো প্রতিযোগিতা ও অন্নভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি গৌতম কৌড়ি, পলাশ সেন, মিথিলেশ মিশ্র সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা।
অন্নভোগ বিতরণে অংশ নিয়ে এলাকার মানুষজন একসঙ্গে উৎসবের আনন্দ উপভোগ করেন।
সব মিলিয়ে ধর্মীয় আচার, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের মাধ্যমে জমজমাট হয়ে ওঠে চন্দ্রকোনারোডের এই বাসন্তী পূজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *