মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাচ্চা চুরির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা মালদহে। উত্তেজিত জনতার গণপিটুনি। ভাঙচুর গাড়ি। জানা যায় বাচ্চা চুরি করে পালানোর অভিযোগে কালিয়াচক থানার সুজাপুর এলাকায় একটি সাদা রঙের স্করপিও গাড়ি আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় এক নাবালক শিশু। এরপরে উত্তেজিত জনতা অভিযুক্তদের গণপিটুনি করে। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুর করা হয়, গাড়িটিতে।
অভিযোগ এদিন রাতে ইংরেজ বাজার থানার সুস্তানি মোড় এলাকা থেকে প্রায় ৮ বছরের এক শিশুকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হতেই ইংলিশ বাজারের এক আধিকারিক মধুঘাট নাকা চেকিং পয়েন্টে দ্রুত সতর্কবার্তা পাঠান।
এরপর পুলিশ তৎপরতা দেখিয়ে গাড়িটিকে ধাওয়া করে সুজাপুর ট্রাফিক এলাকার কাছে আটক করতে সক্ষম হয়। শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং এক অভিযুক্তকে আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়। তবে অপর এক অভিযুক্তকে ঘিরে স্থানীয়দের ক্ষোভ ফেটে পড়ে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং ক্ষুব্ধ জনতা গাড়িটিতেও ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অপহরণের অভিযোগে ধাওয়া, উদ্ধার শিশু।












Leave a Reply